রাজধানীর যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা শনাক্তের চেষ্টা করছি।
এ ঘটনার পর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সন্ধ্যার ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।