শিরোনাম
◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ?

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনার পর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সন্ধ্যার ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।

 

  • সর্বশেষ