শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর এসব ঘটনা ঘটে।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল।

advertisement

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

advertisement

এদিকে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

চলন্ত অবস্থায় বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলেও জানান তিনি।

advertisement

এছাড়া, রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে। রাস্তার পাশে বাসটি পার্কিং করা ছিল। কে বা কারা পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে গেছে। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে আগুন নেভায়।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সামাদ সুপার মার্কেটের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

 

  • সর্বশেষ