শিরোনাম
◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই নারীর ঝগড়ায় সায়েদাবাদ টার্মিনালে প্রাণ গেল বাস হেল্পারের

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই নারীর ঝগড়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের হেল্পার ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামে এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে। বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রি করতেন। তার মা টুনি আক্তার বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করেন।

রবিউল জানান, মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি শুরু হয়। পাশে আলমগীর ও রবিউলও ছিলেন। এক পর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী সেখানে এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন শুক্কুর। এতে তার বাবা ফকির আলমগীর রাস্তায় পড়ে যান। তখন রাস্তার ওপর থাকা ভাঙা ইটের একটি অংশ তার মাথায় ঢুকে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গের রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • সর্বশেষ