শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ শুক্রবার কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত নুসরাত জাহান পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. তাজেল পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

নুসরাতের মা-বাবার বরাতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।

এদিকে, একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।

ওসি সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত ৯টার দিকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে ভাসানটেক বস্তি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলছে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ