শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ অভিযান: অনুপস্থিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ

মনিরুল ইসলাম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। 

আজ বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় পরিচালিত এ পরিদর্শনে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শোকজ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে নির্ধারিত সময়ের পর দেরিতে আসা কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন। এ সময় প্রশাসক নিজে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি বিভিন্ন শাখার হাজিরা খাতা পর্যালোচনা করে অনুপস্থিতদের নাম চিহ্নিত করেন এবং তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আসলামকে নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ