শিরোনাম
◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বোমা সদৃশ বস্তুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

পুলিশ জানায়, বিকেলে খবর পেয়ে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে ওই অভিযান শুরু হয়। অভিযানে জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। ওই সময় তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়াও অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরবর্তীতে বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়