শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডি ৩২-এ আটক সেই কিশোরের পরিচয় জানা গেল

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিন সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সি ওই কিশোরকে আটক করা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম সেই কিশোর সম্পর্কে গণমাধ্যমে বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর।

ডিএমপির ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমে বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদলের, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।

আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে পুলিশের মনে হয়েছিল, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়