শিরোনাম
◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:৪৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধানীর মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।

ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এর আগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়। ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে নিরাপত্তা বিবেচনায় ফার্মগেট এলাকায় পরবর্তী তিন দিন ট্রেনের গতি সীমিত রাখা হয়।

  • সর্বশেষ