শিরোনাম
◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধানীর মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।

ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এর আগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়। ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে নিরাপত্তা বিবেচনায় ফার্মগেট এলাকায় পরবর্তী তিন দিন ট্রেনের গতি সীমিত রাখা হয়।

  • সর্বশেষ