শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:১৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও)

মনিরুল ইসলাম: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে একাধিকবার কেঁদে ফেলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আবেগপূর্ণ বক্তব্যে সভাকক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে গভীর আবেগের সঞ্চার হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।

বুধবার ১৯ আগস্ট  জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকটি দুপুর ২টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন। তিনি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপর বক্তব্য দিতে গিয়ে শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ভুল হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, “দল আমাকে যে সম্মান দিয়েছে, তা রক্ষায় জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবো না।” বঙ্গভবনে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত একাধিক সদস্যের ভাষ্য অনুযায়ী, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন তিনি। এতে পুরো সভাকক্ষে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এ অবস্থানে পৌঁছেছি।” তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো হাল ছাড়েননি। তিনি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্কবার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে এলাকায় দলের দূরত্ব তৈরি হচ্ছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি আরও জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজ অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য হবে এবং এটি হবে তার সংসদীয় রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়