মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ মো. আমান উল্লাহ আমান ডা. ফরহাদ হালিম ডোনার মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাতে দলীয় কর্মকৌশল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নবনির্বাচিত সদস্যরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় তারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে দলীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল ও সরকারের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।