মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্য আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি -এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার ১৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তারা এই কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনকারী চার নেতা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, মো. ইসমাইল জবিউল্লাহ এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার [
সম্প্রতি দলীয় সিদ্ধান্তে তাদের বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাবেক প্রধানমন্ত্রী -এর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বিদেহী নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মীর সরাফত আলী সফুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জিয়া উদ্যান এলাকায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। তিনি আরও বলেন, বিএনপির আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে কাজ করবে দল।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চার নেতাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক যৌথ কর্মসূচি, যা দলীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।