শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে ফুজাইরার শাসকের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ওবায়দুল হক, আমিরাত থেকে : [২] সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ ফুজাইরার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

[৩] গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আল রুমাইলাহ প্রাসাদে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব‍্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকালে দুই নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় হতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি। বাংলাদেশে ব‍্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রত‍্যয় ব‍্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে শেখ হামাদ সে আমন্ত্রণ গ্রহণ করেন। দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান। পরে ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সারকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

[৫] বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ