শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ০১:৩৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে ভাইরাল সৌদি ট্রাফিক পুলিশ, পেলো সম্মাননা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবের হাইল শহরে একজন ট্রাফিক পুলিশ অফিসারের মানবিক কাজের ভিডিও পুরো নেট দুনিয়ায় ভাইরাল, পেয়েছেন সম্মাননা।

[৩] একজন সৌদি নাগরিক হাইল শহরে এক শিশুর প্রতি ট্রাফিকের মানবিক কাজের ভিডিও করে সামাজিক গণমাধ্যম পোষ্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জেলা ট্রাফিক পরিচালক ব্রিগেডিয়ার মুহাম্মাদ আল-ক্যারিনি, সেই সৌদি নাগরিককে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দেন যিনি ঔ মানবিক মুহূর্তের ভিডিও ক্লিপ করেছিলেন ।

[৪] ভিডিওটিতে দেখা যায়, ট্রাফিক পুলিশ একটি হারিয়ে যাওয়া শিশুর যত্ন নিচ্ছে এবং শিশুটির মা তার কাছে পৌঁছানো পর্যন্ত তিনি শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে।

[৫] সৌদি নাগরিক ফাহদ আল-সানিতান বলেন, তিনি হাইলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তাঁর মেয়ের বাইরে আসার অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষা করার সময় তিনি একটি হারিয়ে যাওয়া শিশুকে ফুটপাতে কাঁদতে দেখেন। এসময় তিনি ট্রাফিক পুলিশকে টহল থেকে নেমে শিশুটির কাছে যেতে দেখেন এবং শিশুটিকে জড়িয়ে ধরে তার মা না আসা পর্যন্ত তাকে শান্ত করেছেন।

[৬] ভিডিওটি প্রকাশিত হওয়ার প্রায় আধঘণ্টা পরে, হাইল ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা তাকে ইভেন্টের অবস্থান এবং সময় নিশ্চিত করার জন্য ডেকেছিলেন এবং পরে তাকে জানান যে হেল ট্র্যাফিক ডিরেক্টর এই মানবিক কাজের জন্য তাকে সম্মানিত করেছেন।

  • সর্বশেষ