শিরোনাম
◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে একটি ষাঁড়ের আক্রমণে অসংখ্য পথচারী আহত, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িও

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : [২] সৌদিআরবের জেদ্দা শহরের আল-সাফা পাড়ায় একটি রাগী ষাঁড় আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এতে বেশ কয়েকজন পথচারী আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ।

[৩] সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায় যে ষাঁড়টি মহাসড়কে ঘুরে বেড়াচ্ছে, কিছু যানবাহনের ক্ষতি করছে এবং রাস্তায় কিছু পথচারীকে আক্রমণ করছে, একজন ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করার সময় ষাঁড়টি তাকে মাটিতে ছুড়ে মেরে ফেলে দেয় ।

[৪] বেশ কিছু সময় ধরে ষাঁড়টি রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে এবং বিভ্রান্তির সৃষ্টি করে, বেশ কিছু লোক ষাঁড়টিকে থামানোর চেষ্টায় ষাঁড়টির পিছু অনুসরণ করে, অবশেষে একটি সময় বেশ কয়েকজন অংশগ্রহণকারী কঠোর প্রচেষ্টার পরে ষাঁড়টিকে আটক করে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

  • সর্বশেষ