শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২, ০২:৩৪ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২২, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শারজাহ রুটে চলবে ইউএস বাংলা

নিউজ ডেস্ক: দুবাইয়ের শারজাহ রুটে থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে প্রাথমিকভাবে সপ্তাহের ছয় দিন ঢাকা-শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। শারজাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এতে দুই দেশের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো: কামরুল ইসলাম।

গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ এ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহতে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে পৌঁছাবে। অন্য দিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এ ছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে। ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। তিনি জানান, দুবাইয়ের মতো শারজাহ রুটও যাত্রীদের কাছে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে।

এর আগে ২৫ জানুয়ারি থেকে ঢাকা-শারজাহ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ