শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৯:৩২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অশ্লীল যোগাযোগের জেরে কলকাতা মিশন থেকে কূটনীতিক প্রত্যাহার

মিনহাজুল আবেদীন: [২] একজন ভারতীয় নারীর সঙ্গে বাংলাদেশি কূটনীতিকের অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত যোগাযোগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে ওই কূটনীতিককে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মদ সানিউল কাদের। ডিবিসি টিভি

[৩] জানা যায়, সানিউল কাদের এক ভারতীয় নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ করতেন। ওই নারীর সঙ্গে তার নগ্ন ভিডিও চ্যাটিং-ও করতেন তিনি। সম্প্রতি ওই নারী ডেপুটি হাই কমিশনে প্রমাণসহ অভিযোগ করেন। এ পর্যায়ে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার পায় ও আলোচনার সৃষ্টি করে। তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কর্মকর্তারা যথেষ্ট বিব্রত হয়েছেন। এ পর্যায়ে মঙ্গলবার রাতে সানিউল কাদেরকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা ত্যাগ করে ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় নারীর অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ইত্তেফাক

[৪] এদিকে দৈনিক বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বুধবার দুপুর ১২টা ১০মিনিটে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সানিউল কাদের। বৈধ পাসপোর্টে সানিউল কাদের বাংলাদেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ। বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সানিউল কাদেরকে আকস্মিক ভারত ত্যাগের বিষয়ে জানতে চাইলে মুখ খুলেননি তিনি। একটি প্রাইভেটকার যোগে দ্রুত ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

[৫] জানা যায়, প্রায় এক বছর আগে কলকাতাস্থ বাংলাদেশ মিশনে প্রথম সচিব হিসেবে যোগ দেন সানিউল কাদের। তিনি বিসিএস প্রশাসন (সাবেক ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তা।

  • সর্বশেষ