শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী বাংলাদেশির কাছে ক্ষমা চাইলেন মিশিগানের সেই বিচারক

মামুন হোসেন : উঠোনের ঘাস পরিষ্কার না করায় ক্যান্সারে আক্রান্ত ৭২ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি বোরহান চৌধুরীরকে ভর্ৎসনা করার পর তীব্র সমালোচনার মুখে তার কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের মিশিগানের জেলা জজ আলেক্সিজ জি ক্রোট। ওয়াশিংটন পোস্ট

[৩]মিশিগানের হ্যামট্রাম্যাকের বাসিন্দা বোরহান চৌধুরীর বাড়ির উঠোনের ঘাস বড় হয়ে জঙ্গলের চেহারা পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা। এ বিষয়ে ভার্চুয়াল শুনানিতে বিচারক ক্রোট বলেছিলেন, আগাছা পরিষ্কার করতে না পারার জন্যে বোরহান চৌধুরীর লজ্জিত হওয়া উচিত।

[৪]বোরহান চৌধুরী ঘাস কাটতে না পারার কারণ হিসেবে তার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন কিন্তু বিচারক তার কথা আমলে না নিয়ে বলেন, ‘জেল দেওয়ার সুযোগ থাকলে আমি আপনাকে তাই দিতাম।’

[৫]বিচারকের ওই মন্তব্য নিয়ে ১২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হয়। দুই লাখের বেশি আমেরিকান ওই বিচারকের অপসারণ দাবি করেন।

  • সর্বশেষ