শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী মুসলিম ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত জাহান

আখিরুজ্জামান সোহান: [২] বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক হিসেবে বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক আইনজীবী নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।  আল জাজিরা

[৪] এখন মার্কিন সিনেট অনুমোদন দিলেই, তিনি নিউইয়র্কের একটি ফেডারেল জেলা আদালতে দায়িত্ব পালন করবেন।

[৫] নুসরাত চৌধুরী বর্তমানে নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ)  লিগ্যাল ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি নিউইয়র্কে এসিএলইউ-এর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকসহ বিভিন্ন সংগঠনে কাজ করেছেন।

[৬] উল্লেখ্য, গত বছর জুনে একমাত্র মুসলিম হিসেবে নিউ জার্সির ফেডারেল বেঞ্চে বিচারক  হিসেবে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।

[৭] জাহিদ ২০১৯ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। এরপর তিনি নিউ জার্সির ফেডারেল বেঞ্চে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিউ জার্সি থেকে সে বছর প্রথম কোনো এশীয় বংশোদ্ভূত ব্যক্তি ফেডারেল কোর্টের বিচারক হয়েছিলো। সিনেটে অনুমোদন পেলে, এই তালিকায় দ্বিতীয় এশীয় হিসেবে নাম লেখাবেন নুসরাত জাহান চৌধুরী।

  • সর্বশেষ