শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইভ জি প্রযুক্তি নিয়ে বিপর্যয়ের আশঙ্কা মার্কিন এয়ারলাইন্সগুলোর

রাশিদুল ইসলাম : [২] বিমানবন্দর সংলগ্ন এলাকায় মোবাইল অপারেটররা ফাইভ জি প্রযুক্তি নিয়ন্ত্রণ না করলে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানের উচ্চতা পরিমাপের ক্ষমতায় সরাসরি আঘাত আনতে পারে ফাইভ জি। যুক্তরাষ্ট্রের একাধিক এয়ারলাইন্স একারণে ফাইভ জি প্রযুক্তির বিরোধিতা করছেন। আরটি

[৩] এয়ারলাইন্স ও বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হুঁশিয়ারির মুখে এর আগে দু’বার মার্কিন টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি এবং ভেরাইজনের নতুন ফাইভ জি প্রযুক্তি চালু করা পিছিয়ে দিয়েছিলো। মার্কিন এয়ারলাইন্স গুলোর দাবি হচ্ছে, দেশটির সর্বত্র ফাইভ জি চালু হোক, তাতে সমস্যা নেই। শুধু বিমানবন্দরের দুই মাইলের আশপাশে যেন ফাইভ জি চালু না হয়।

[৪] ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটর বলছে, যুক্তরাষ্ট্রে ৮৮টি বিমানবন্দরের মধ্যে ৪৮টির ক্ষেত্রে ফাইভ জি’র প্রভাব পড়বে। যন্ত্রাংশের সমস্যায় বেশ কয়েকটি বিমানের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বার্ষিক ১৫ হাজার বিমান চলাচলে সমস্যা হলে ১২ লাখ ৫০ হাজার যাত্রীর উপর নেতিবাচক প্রভাব পড়বে।

  • সর্বশেষ