শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী নারী

প্রবাসের খবর: আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালীর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

দূতাবাস কার্যালয়ের কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন। ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের ঢাকার মেয়ে ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলি জানান, গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি।

দেশের চাকা সচল রাখতে আমরা আমাদের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর। আমাকে বিশেষ সম্মাননা করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতালির মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • সর্বশেষ