শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৩ ডিসেম্বর সোমবার মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে বলা হয়েছে— ৬ ডিসেম্বর বেলা ১১টায় কুয়ালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ এবং ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। যুগান্তর

গ্রেফতারকৃতরা বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কার্ড ও আই কার্ড তৈরির কাজে নিয়োজিত ছিল। আর এসব জাল কাগজপত্রের জন্য জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিত। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে

  • সর্বশেষ