শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় ২১ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

সুমাইয়া মিতু: [২] অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে রোববার বিকেলে কলকাতার আনন্দপুর এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে কলকাতা পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস গ্রেপ্তার করেছে। হিন্দুস্তান টাইমস

[৩] পুলিশ সূত্রে জানা যায়, মানব পাচারের অভিযোগে মফিজুর রহমান নামে এক বাংলাদেশিকে দীর্ঘদিন ধরেই সন্ধান চালাচ্ছিল উত্তরপ্রদেশের এসটিএফ। কলকাতায় মফিজুর আত্মগোপন করে আছে বলে জানতে পারে এটিএস ।

[৪] এরপর মোবাইল লোকেশন ট্র্যাক করে কলকাতা পুলিশের সাথে যৌথভাবে আনন্দপুরের গুলশান কলোনি এলাকায় অভিযান চালানো হয়। আভিযানটিতে প্রধান অভিযুক্ত মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মফিজুরের সন্ধানে এসেই ওই এলাকায় আরও ২০ জন বাংলাদেশি নাগরিকের খোঁজ পায় পুলিশ। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়