শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ওবায়দুল হক মানিক : [২] সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে কাছে নাস্তা করতে রেস্টুরেন্টে যাওয়ার পথে গাড়ী চাপায় মারা গেছেন চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী।

[৩] গত বুধবার ৮ নভেম্বর সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে আবুধাবির আল খাইয়্য়ুম নামক এলাকায়। নিহত প্রবাসীর নাম মুহাম্মদ জাহেদ (৪২)।তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামের মুহাম্মদ রফিকের পুত্র। তাঁর তিন ছেলে সন্তান রয়েছে।

[৪] নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, জাহেদ গত তিন মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবুধাবী যান। এর মধ্যে গত বুধবার সন্ধ্যার পরে তাঁর কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে কাছের একটি রেস্তরায় নাস্তা করতে যাচ্ছিলেন জাহেদ। রাস্তায় একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে  একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়