শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ◈ ‘আমার ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে’: তাহসিফের বাবা (ভিডিও) ◈ তদন্তের আগে মৃত্যুর কারণ বলা সম্ভব না, সব বিষয় জেনে কথা বলবো: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নবম পে-স্কেল: চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ ভার্চুয়াল-কারেন্সীর মাধ্যমে প্রতারণা, গ্রেপ্তার ১

সুজন কৈরী: [২] রাজধানীর খিলগাঁও এলাকায় অনুমোদনহীন অবৈধ ভার্চুয়াল-কারেন্সীর মাধ্যমে প্রতারণার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম- বেলাল উদ্দিন (৪০)। বুধবার দুপুরে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, গ্রেপ্তার বেলালের কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ডের পেপারশীট, কম্পিউটার মনিটর, সিপিইউ, প্রিন্টার, ট্যাব, ল্যাপটপ, মডেমসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

[৪] বেলাল তার বাসায় বেশ কিছুদিন ধরে কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল পাসপোর্ট ব্যবহার করে সরকার বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং ক্রিপ্টো কারেন্সী, স্ক্রিল ও কয়েনবেজসহ অন্যান্য পেমেন্ট গেটওয়ে ফেইক আইডি তৈরি করতেন। এসব আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার অনলাইন বেটিং সাইট ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচা করছিলেন। বেলালের বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সী প্লাটফর্মে অসংখ্য অ্যাকাউন্ট আছে, যার মাধম্যে বিপুল পরিমান অর্থ লেনদেন করতেন বলে জানা গেছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী ও পেমেন্ট গেটওয়ের অপব্যবহার করে সাধারাণ মানুষের সাথে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ