শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমর ফারুক লুক্স: যে জাতির নিজের কোনো সংস্কৃতি নেই, তারা বিদেশি সংস্কৃতিকে গ্রহণ আর চর্চা করবেই

ওমর ফারুক লুক্স: হাজার বছর ধরে বাঙালি ৫ হাজার কিলোমিটার দূরের আরব্য মরুভূমির মধ্যযুগীয় সংস্কৃতিকে গিলেছে। সেই গণতন্ত্র বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী, নারীর অধিকার বিরোধী, মানবতাবিরোধী, আর অন্যের সংস্কৃতি-বিরোধী-সংস্কৃতি এখন মিশে গেছে বাঙালির রক্তে, মাংসে, মস্তিষ্কে। সারাবিশ্বে মানবজাতির আধুনিকায়নের জন্য আতঙ্ক সেই আরব্য সংস্কৃতির আগ্রাসনে উচ্চশিক্ষিত-বাঙালি-প্রগতিশীলদের কোনো মাথাব্যথা নেই। তাদের যতো মাথাব্যথা দেশে প্রতিবেশী দেশ ভারতীর সংস্কৃতির আগ্রাসন নিয়ে। অথচ তারা ভুলে যান, বাঙালির আর ভারতীয়দের সংস্কৃতি মূলত তেমন আলাদা কিছু নয়। বাঙালির বেশিরভাগ সংস্কৃতি মানেই ভারতীয় সংস্কৃতি। ভৌগোলিকভাবেও আমরা একই ভূমির একই জাতি ছিলাম এইতো কয়দিন আগেও, আর এখন তো তিনদিকেই ভারত আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিবেশী। এই সভ্য যুগে সংস্কৃতিকে সীমানা টেনে আটকানো যায় না, সংস্কৃতি মুক্ত বাতাসের মতো। যে জাতির নিজের কোনো সংস্কৃতি নেই, তারা বিদেশি সংস্কৃতিকে গ্রহণ আর চর্চা করবেই। উন্নত সংস্কৃতির প্রতি আকর্ষণ আর তা গ্রহণ সারা পৃথিবীতেই ঘটছে। ভাবনার বিষয় একটাই, সেই বিদেশি সংস্কৃতি যেন আমাদের পেছনের দিকে অসভ্য সময়ে নিয়ে দাঁড় না করায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ