শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জে চলছে বাস ধর্মঘট

মহসীন কবির: [২] সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ওই ধর্মঘট রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়। সারাবাংলা

[৩] বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে দিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সকাল থেকে জেলা থেকে কোনো যাত্রীবাহী বাসও ছেড়ে যায়নি। জাগোনিউজ

[৪] সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল। আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম। তিনি আরও বলেন, যেহেতু আমার এলাকায় চাঁদাবাজি ঘটনাটি ঘটছে না, তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

[৫] সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।

[৬] এর আগে গতকাল অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন। সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো সিলেটের বাইপাস সড়কে গেলেই শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ জোর করে ৫০ টাকা করে চাঁদা আদায় করে। গত পহেলা সেপ্টেম্বর থেকে এই চাঁদাবাজি শুরু হয়েছে। বাস চালকসহ শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি সিলেটের শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। সমকাল

  • সর্বশেষ