শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে আড়াই মাস পর শিশুধর্ষণ চেষ্টাকারী সেই যুবক আটক

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে চার বছরের শিশুধর্ষণের চেষ্টাকারী মোহনলাল ভর (৩৫)-কে দীর্ঘ ২ মাস ১৬ দিন পলাতক থাকার পর কমলগঞ্জ থানার পুলিশ মাধবপুর চা বাগানের দক্ষিণ লাইন এলাকা থেকে আটক করে। আটক মোহনলালকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৩] জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের লছমিপাড়া শ্রমিক লাইনে মা বাবার অনুপস্থিতিতে ঘর ফাঁকা পেয়ে গত ১ জুলাই দুপুরে মাধবপুর চা বাগান এলাকার মোহনলাল ঘরে প্রবেশ করে ৪ বছরের এক শিশুকে চকলেট দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর থেকেই মোহনলাল আত্মগোপন করেছিল। মোহনলাল ভর মাধবপুর চা বাগানের মৃত সীতারাম ভরের ছেলে।

[৪] এ ঘটনায় শিশুটির পিতা দীপক রিকিয়াশন ঘটনার পর দিন ২ জুলাই দুপুরে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ আসামীকে আটকের জন্য তৎপরতা শুরু করে। অবশেষে প্রায় আড়াই মাস পর মোহনলাল তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই সিরাজুল ইসলাম শুক্রবার সকাল ১০ টায় মাধবপুর চা বাগান থেকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।

[৫] এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মোহনলাল ভরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ