শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ৪ যুবতীকে ফেরত পাঠিয়েছে ভারত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটায় উদ্ধার হওয়া প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়া চার যুবতীকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামের কচাকাটা থানার পূর্বকেদার সীমান্তে মেইন পিলার ১০১৫-এর সাব-পিলার ১৪-এস সংলগ্ন স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

ফেরত আসা চার যুবতী হলো,পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আখি খাতুন (২০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আদিবা আক্তার (২৩), নেত্রকোণা জেলার দুর্গাপুরের শিরিনা আক্তার (২৬) এবং শরিয়তপুরের নড়িয়া উপজেলার তাসমিয়া আক্তার (১৮)। তারা সবাই ঢাকার বাড্ডা থানার নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টসে কাজ করতেন।

আখি আক্তার জানান, তাদের পরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে তারা কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেন। সীমান্তের ওপারে পূর্বনির্ধারিত একটি প্রাইভেট কার তাদের তুলে নিয়ে যায় আসামের রাজধানী গুয়াহাটি পর্যন্ত। ২৩ নভেম্বর সেখানে পুলিশ তাদের আটক করে। উন্নত জীবনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, বলেন আখি।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কেদার কোম্পানি সদরের হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রুস্তম ক্যাম্পের ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।

হাবিলদার শাহজাহান আলী জানান, বিএসএফ চার যুবতীকে বিজিবির জিম্মায় হস্তান্তর করেছে। পরে তাদের কচাকাটা থানায় সোপর্দ করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, চার যুবতীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়