শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০১:৪১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহিমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা: কুড়াল হাতে থানায় হাজির ঘাতক অনিক

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু অহিদুল ইসলাম অনিক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাসীর ফাহিম (২২) ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায় অনিক। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অভিযুক্ত অনিক চাইনিজ কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধু ফাহিমকে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চাইনিজ কুড়াল নিয়ে অহিদুল ইসলাম অনিক নামে এক যুবক থানায় হাজির হয়ে পুলিশকে জানায়, ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’।

Advertisement

এমন কথা শুনে থানা পুলিশ ঘাতক অনিককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের সঙ্গে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, আমার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতেন। মালেশিয়ায় পড়াশোনা করত সে। চার মাস আগে মালেশিয়া থেকে দেশে আসে। ২৫ ডিসেম্বর তার মালয়েশিয়াতে ফেরার ফ্লাইট ছিল। ফাহিম সব সময় বাসায় থাকত, অনিক তাকে ডেকে নিয়ে যেত। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে দেশে আসছে। আগামী শনিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার কথা ছিল। কেন আমার ছেলেকে হত্যা করল জানি না। অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নিয়ে হত্যা করেছে। ছেলে হত্যার কঠিন বিচার দাবি করছি।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করে ঘাতক অহিদুল ইসলাম অনিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

  • সর্বশেষ