শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল 

ডেঙ্গুর বাড়তে থাকা বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন  দিলো ব্রাজিল। বুধবার (২৬ নভেম্বর) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ সাও পাওলোর বুটান্টান ইনস্টিটিউটে তৈরি বুটান্টান-ডিভি টিকাটির ব্যবহারে সবুজ সংকেত দেয়। ১২ থেকে ৫৯ বছর বয়সীরা এ টিকা নিতে পারবেন। খবর এনডিটিভি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা TAK-003 এর দুটি ডোজ নিতে হয় তিন মাস ব্যবধানে। ফলে নতুন এক-ডোজ টিকাটি দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচি চালাতে সহায়তা করবে, এমনটাই বলছে কর্তৃপক্ষ।

বুটান্টান ইনস্টিটিউট জানায়, টিকাটি আট বছর ধরে চলা গবেষণা ও ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচালিত ট্রায়ালে গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক এসপার ক্যালাস বলেন, এটি ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক অর্জন। যে রোগ আমাদের দশকের পর দশক কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে এখন শক্তিশালী অস্ত্র হাতে পাওয়া গেছে।

Advertisement

ডেঙ্গুর তীব্র জ্বর, শরীর ব্যথা ও ক্লান্তির কারণে রোগটি ‘হাড়ভাঙা জ্বর’ নামেও পরিচিত। গুরুতর হলে রোগী রক্তক্ষরণজনিত জ্বরে আক্রান্ত হতে পারে এবং মৃত্যুঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তনজনিত বাড়তি তাপমাত্রা এডিস মশার বিস্তার বাড়িয়ে দিচ্ছে বলে গবেষকরা মনে করছেন। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এমন এলাকাতেও ডেঙ্গুর দেখা মিলছে যেখানে আগে এ রোগ ছিল বিরল।

২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখ ডেঙ্গু রোগী ও প্রায় ১২ হাজার মৃত্যু রেকর্ড করে, যা ইতিহাসের সর্বোচ্চ। এ মৃত্যুর অর্ধেকই ঘটে ব্রাজিলে।

মহামারির বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ব্রাজিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চীনা প্রতিষ্ঠান উক্সি বায়োলজিক্সের কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা আনার চুক্তি করেছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলিয়া।

 

  • সর্বশেষ