শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালে যে ভিটামিনের অভাবে মাথায় খুশকি হয়

চুলে খুশকি আমাদের শরীরের অন্যতম একটি সমস্যা। এই সমস্যা বেশি দেখা দেয় শীতকালে। খুশকি হলে মাথায় প্রচণ্ড চুলকানিসহ নিয়মিত চুল পড়তে পারে। মাথার ত্বক বা স্কাল্পে এক ধরনের ফাঙ্গাস অতিরিক্ত হওয়ার কারণে এটি হয়ে থাকে।

খুশকি বা ড্যানড্রাফের সমস্যায় আমরা প্রত্যেকেই কখনও না কখনও ভুগে থাকি। খুশকি কমানোর জন্য বা স্ক্যাল্প সুস্থ রাখার জন্য আমরা অনেকেই বাজার চলতি না না প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। কিন্তু, জানেন কি, আসলে কিন্তু, শরীরে কিছু ভিটামিনের অভাব থাকলে, তবেই মানুষ ড্যানড্রফে আক্রান্ত হয়!

আসলে, ভিটামিন হলো আমাদের শরীরের সমস্ত অঙ্গ সুস্থ রাখার অন্যতম উপাদান। এটি আমাদের অন্যান্য অঙ্গ প্রতঙ্গ তো বটেই, আমাদের ত্বক, চুলের গঠনের ওপরেও যথেষ্ট প্রভাব ফেলে। অন্যদিকে, নানা হরমোনের ভারসাম্যহীনতার জেরেও খুশকির সমস্যা হয়।

ভিটামিন বি কমপ্লেক্স: ফলিক অ্যাসিড বা ভিটামিন বি৯-এর অভাবে আপনার মাথার শুষ্ক ত্বক এবং এমনকি ভঙ্গুর এবং পাতলা চুলের অন্যতম কারণ। শরীরে ভিটামিন বি৯-এর অভাব থাকলে চুল ঝরা বা খুশকির সমস্যা হতে পারে। এছাড়া বি২, বি৩, বি৬ এবং বি৭ এর অভাবেও খুশকির সমস্যা হয়। ভিটামিন বি-এর থাকে বায়োটিন। এটি স্ক্যাল্পে লোহিত রক্তকণিকা সরবরাহ বাড়ায়। 

শুধু ভিটামিন বি-কমপ্লেক্সই নয়, খুশকির সমস্যা তৈরি হতে পারে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি-এর অভাবও খুশকি এবং চুল ঝরার কারণ হয়ে ওঠে।

ভিটামিন এ-এর ঘাটতি মেটাতে গাজর, কুমড়ো, পালং শাক অত্যন্ত ভাল খাবার৷ ভিটামিন বি-এর উল্লেখযোগ্য উৎস মাছ, মাংস এবং হোল গ্রেন এবং সবুজ সবজি। ভিটামিন সি-এর ঘাটতি পূরণের জন্য লেবু জাতীয় ফল, স্ট্রবেরি, পেঁপে অত্যন্ত উপযোগী৷ ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য দুধ, দই, ডিম, ফ্যাটি ফিশ, কড লিভার ওয়েল, মাশরুম। 

ভিটামিনের অভাব চুলের খুশকির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তবে বয়স বাড়ার সাথে সাথে মাথার ত্বক এবং চুলের বৃদ্ধিও খারাপ হতে থাকে। তবে, খুশকির সমস্যা অস্বাভাবিক রকম বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়