শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়াীমী লীগের অস্তিত্ব মুছে ফেলার জন্য ২১ শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিলো, সংস্কৃতি প্রতিমন্ত্রী

হজরত আলী: [২] আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে দেশ থেকে আওয়ামীলীগের অস্তিত্ব মুছে ফেলার জন্যই ২১শে আগস্ট গ্রেনেট হামলা হয়েছিলো। শনিবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরি পরিষদের পরিচিতি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্র কেএম খালিদ এমপি এসব কথা বলেছেন।

[৩] তিনি আরো বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ততকালীন বিএনপি জামাত জোট সরকার পরিকল্পিত ভাবে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেট হামলা চালায়। সে হামলায় মহিলা আওয়ামীলীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মি শহিদ হন। এ সময় প্রতিমন্ত্রী শহিদদের আত্নার মাগফেরাত কামনা ও আহতদের সমবেদনা জানান। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রীক প্রক্রিয়াকে নস্বাত করার জন্য তারা ঘৃন্য হামলা চালিয়েছিলো। কিন্তু তাদের সকল সড়যন্ত্র ব্যর্থ হয়েছে।জনগণ তাদের ভোটের মাধ্যমে বারবার আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে।

[৪] প্রতিমন্ত্রী সাংবদিকদের উদ্দেশ্যে বলেন,সাংবাদিক হচ্ছে দেশের দর্পন আপনারা প্রান্তিক পর্যায় থেকে জনগনের সুখ দুঃখ উন্নয়ন অগ্রগতি পত্রপত্রিকায় তুলে ধরেন আর তাই দেখে সরকার ব্যবস্থা গ্রহন করেন। আর সেকারনে সরকার আপনাদের পাশে আছে।ঐতিহ্যবাহি মুক্তাগাছা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

[৫] এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরব আলী,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লহ আল মনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম,সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি (বাসস) এজেড ইমাম উদ্দিন মুক্তা,,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়