শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ অপহৃত এক যুবকের বাবার ফোন কলে অপহরণের শিকার যুবককে উদ্ধার ও অপহরণে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মোক্তার হোসেন (১৯) ও রিফাত হাওলাদার (২৫)।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া থেকে শাহ আলম নামের একজন ফোন করে জানান, তিনি একজন শ্রমিক। তার ছেলেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। তারা খবর পেয়েছেন তার ছেলেকে টঙ্গীর পূর্ব থানাধীন এরশাদনগর বাস্তুহারা বস্তির একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। তারা ৯৯৯ এর কাছে তাদেরর ছেলেকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

[৫] পরে টঙ্গী পূর্ব থানার এসআই মনির ৯৯৯কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অপহৃত যুবককে আটকে রাখার বাড়িটি চিহ্নিত করতে স্থানীয় একাধিক সোর্স নিয়োগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা নেন। এক পর্যায়ে তারা বাড়িটি চিহ্নিত করে অপহৃত রাসেলকে (২৫) উদ্ধার করেন। সেই সঙ্গে অপহরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়