শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে এক দোকানদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

[৩] বুধবার (২৮জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ দোকানে এঘটনা ঘটে। আটক হওয়া রুবেল (৩০) ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে।

[৪] নিহত মোখলেছুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিন এর ছেলে। সে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় জমি কিনে নিজ বাড়িতে বসবাস করতো।

[৫] নিহতের ভাই আনসারুল হক ভাই জানান, মোখলেছ শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় ভাড়া থেকে স্থানীয় জাহাঙ্গীর সুপার মার্কেটে মুদি দোকান পরিচালনা করতো। আজ সকালে দোকানে আসার পর সকাল সাড়ে ১০টার দিকে ওই দোকানে ছিনতাইয়ের চেষ্টা করে যুবক রুবেল। এসময় দোকানদার মোখলেছুর রহমান বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এঘটনায় স্থানীয়রা রুবেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

[৬] শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে হাসপাতালে নেয়া হয়েছে।

  • সর্বশেষ