শিরোনাম
◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ◈ মক্কা চুক্তিতে এই মুহূর্তে কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানাল পাকিস্তান ◈ পে-স্কেলের গেজেট যে কোনো সময়, কার বেতন কত হলো? ◈ সায়মা ওয়াজেদ পুতুল যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন  ◈ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পরিবেশমন্ত্রীর

সমীরণ রায়: [২] বুধবার (২৮ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তন বিষয়ক "দ্য জুলাই মিনিস্টিরিয়াল" শেষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের আমন্ত্রণে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন।

[৩] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন।

[৪] পরিবেশমন্ত্রী হাইকমিশনে কর্মরত সব কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বিষয়ে বাংলাদেশের জোরালো প্রস্তুতির বিষয়ে হাইকমিশনারকে বিভিন্ন নির্দেশনা দেন। তিনি এ উপলক্ষ্যে আয়োজক দেশ যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

[৫] পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী হাইকমিশনের মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সম্মান জানান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ