শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি গ্লোবাল কনভেনশন

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’ ৩০ ডিসেম্বর ঢাকার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মাদ তৌহিদ হোসেন। এই কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই; সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার এবং অষ্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন যোগ দেবে। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ ও চেম্বার থেকেও ডেলিগেশন যোগ দেবে।

এনআরবি গ্লোবাল কনভেনশন-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্লাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’। সহ-আয়োজক হিসেবে আছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন। দিনব্যাপী এই কনভেনশনে নানা আয়োজনের পাশাপাশি থাকবে  ̄ব্যবসা, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটিসহ বেশকিছু বিষয়ভিত্তিক সেমিনার। সেসব সেমিনারে কি-নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরণ্যেসব ব্যক্তিত্ব। পাশাপাশি এই আয়োজন থেকে বিভিন্ন সেক্টরে গুরুত্বপর্ণূ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের প্রদান করা হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’।

এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামলু হক এনাম জানিয়েছেন, এবারের এনআরবি কনভেশনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা তাদের দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাবো। পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগাতে পারেন সেই চেষ্টাও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ