শিরোনাম
◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে তিনি এ ঘোষণা দেন। আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।

এদিকে তফশিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি মিটিংয়ে বসে। এরপর শিক্ষার্থী ও প্রার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে তারা উপাচার্য ভবনের ফটক অবরোধ করে সেখানে অবস্থান নেন।

বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, কোনভাবেই নির্বাচন স্থগিত করা যাবেনা। আমরা আমাদের নির্বাচন আদায় করে নিব। এই স্থগিতাদেশ আমরা মানছি না, একজন শিক্ষার্থীও ভোট না দিয়ে ক্যাম্পাস থেকে যাবেনা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলেন, জকসুতো কোন পলিটিক্যাল বিষয়না, এটাকে কিসের ভিত্তিতে নির্বাচন স্থগিত করবে। আমরা এত ভোটার ও প্রার্থীরা এখানে এসেছি, এখন আমরা ভোট না দিয়ে যাব না। আজ যদি নির্বাচন স্থগিত হয়, তবে নির্বাচন আর হবেনা। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ