শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণ কলাম লেখক ফোরামে বর্ষসেরা শাখার তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অপূর্ব চৌধুরী: [২] বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের শাখা সমূহের সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রমের ভিত্তিতে ২০২০-২০২১ বর্ষে সেরা শাখার তালিকায় স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

[৩] সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বর্ষসেরা শাখাসমূহের নাম ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা। বর্ষসেরা শাখায় আরও স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

[৪] এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জয়নুল হক বলেন, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।এতগুলো শাখার মধ্যেও আমাদের নাম এসেছে এটা আমাদের জন্য আনন্দের বিষয়। তবে এই অর্জন আমাদের সকল সদস্যদের জন্যই।আগামীতে তাদের লেখনীতে আরো এগিয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই প্রত্যাশা করি।

[৫] এছাড়াও বর্ষসেরা লেখকের তালিকায় স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতি আমি কৃতজ্ঞ।আমি সত্যিই খুব খুশি যা বলে বোঝানো সম্ভব না। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

[৬] গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় বর্ষসেরা লেখকদের নামও ঘোষণা করা হয়। বর্ষসেরা লেখকের তালিকায় আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য বিল্লাল হোসেন এবং ঢাকা কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সায়েম আহমেদ।

[৭] এছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ প্রবন্ধ পাঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফারিয়া ইয়াসমিন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এটি আমার জন্য অনেক গর্বের বিষয়। আমার এই প্রাপ্তির মূলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অবদান অনেক।

[৮] বিজয়ীদের নাম ঘোষণার পর ২০২১-২২ বর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।এতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মারজুক রায়না ও আনারুল ইসলাম।

[৯] উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’।

[১০] দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

  • সর্বশেষ