শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮০ লাখ স্পুটনিক ভ্যাকসিন চেয়ে মিলেছে দেড় লাখ! পয়সা ফেরত দিন, পুতিনকে গুয়াতেমালা

রাশিদুল ইসলাম : [২] লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার সঙ্গে চুক্তিমতো স্পুটনিক কোভিড ভ্যাকসিন সরবরাহ না করায় রাশিয়ার কাছে পয়সা ফেরত চাইল দেশটি। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী অ্যামেলিয়া ফ্লোরেস রাশিয়ার কাছে ইতিমধ্যেই ভ্যাকসিন বাবদ দেওয়া অর্থ ফেরত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন। দি ওয়াল

[৩] গুয়াতেমালার প্রেসিডেন্ট অ্যালেজান্দ্রো গিয়ামাট্টেইয়ের সরকার ৮০ লাখ স্পুটনিক ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য এপ্রিলের গোড়ায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার দেয় রাশিয়াকে। এপর্যন্ত রাশিয়া পাঠিয়েছে মাত্র দেড় লাখ ডোজ। ওদিকে মধ্য লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইকাস সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে।

[৪] বিদেশে স্পুটনিক কোভিড ভ্যাকসিন মার্কেটিংয়ের ভারপ্রাপ্ত রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে ডোজগুলি সরবরাহ করতে ২০ দিন সময় দেওয়া হয় বলে জানিয়েছেন গুয়াতেমালার মন্ত্রী।

[৫] এদিকে রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিশেষ প্রজেক্ট সংক্রান্ত ডিরেক্টর গ্লেব ব্রায়নস্কি শীঘ্রই ভ্যাকসিনের বাড়তি সরবরাহ গুয়াতেমালায় পৌঁছাবে বলে জানিয়েছেন। ইমেলে এক বিবৃতিতে তিনি বলেছেন, স্পুটনিক ভ্যাকসিন নিয়ে আরেকটি বিমান চলতি সপ্তাহেই গুয়াতেমালা পৌঁছনোর কথা।সামনের সপ্তাহে প্রথমেই পৌঁছাবে পরের বিমানটি। চুক্তি অনুসারে যাবতীয় দায়দায়িত্ব পালন করা হবে।

[৬] ওদিকে সেরাম ভ্যাকসিনের জন্যে বাংলাদেশ ভারতকে অগ্রিম টাকা দিয়ে রাখলেও তা এখনো পৌঁছায়নি ঢাকায়। তবে নয়াদিল্লি আশ^াস দিয়েছে এ টিকা দেওয়া হবে।

  • সর্বশেষ