শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্টবিহীন প্রবাসীদের দেশে ফেরাতে নাম নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক : লেবানন থেকে পাসপোর্টবিহীন প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরতের নাম নিবন্ধনের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

দূতাবাসের আয়োজনে পূর্বঘোষিত এই কর্মসূচি ২০ জুন (রোববার) সকাল এগারোটায় আল আনসার স্টেডিয়ামে শুরু হয় এবং ২৫ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া যাদের পাসপোর্ট আছে তারা দেশে ফিরতে নাম নিবন্ধন করতে পারবে।

প্রথম দিন নাম নিবন্ধনের উপস্থিতি কিছুটা কম থাকলেও যারা নাম নিবন্ধন করেছেন তারা রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নাম নিবন্ধনকারী নারী কর্মী শেফালী বেগম জানান, নয় বছর আগে গৃহকর্মী হিসাবে লেবানন আসেন তিনি। ভাষাগত সমস্যা ও মালিকের অত্যাচার সহ্য করতে না পেরে অন্যত্র পালিয়ে দীর্ঘ ৯ বছর কাজ করেন।

পাসপোর্ট ছাড়াই মালিকের বাসা ত্যাগ করে ভয়ের মধ্য দিয়ে কাজ করলেও কাগজপত্র না থাকায় দেশে যেতে পারেননি শেফালী। দূতাবাসের এমন ঘোষণার পর বাংলাদেশ থেকে জন্মনিবন্ধন সনদ এনে নাম নিবন্ধন করেন তিনি।

শেফালী বেগম বলেন, আগে এখানে রোজগার ভালোই ছিল। খেয়ে দেয়ে পরিবারের জন্য পঁচিশ বা ত্রিশ হাজার টাকা পাঠানো যেত। বর্তমানে এদেশের টাকার মূল্য হ্রাস ও ডলারের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা, কাজ থাকলেও পাঁচ বা ছয় হাজার টাকার বেশি দেশে পাঠানো অসম্ভব হয়ে পড়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুগান্তর

  • সর্বশেষ