শিরোনাম
◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি আটক

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাত ৯ টার দিকে পৌরসভার পানিধার এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।

[৪] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে বড়লেখা থানার উপ পরিদর্শক জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক আব্দুর রহিমসহ একদল পুলিশ পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালায়।

[৫] এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে পুলিশ। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে আটক ও অটোরিকশাটি জব্দ করা হয়।

[৬] বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ