শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিডিও ব্লগিংয়ে তৃতীয় স্থান অর্জন করায় আইসিসিআরের পুরস্কার পেলেন বাংলাদেশের মনসিফ হেলালী

কূটনৈতিক প্রদিবেদক: [২] ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) ২০২০ সালের জুনে ‘আমার জীবন আমার যোগ’ শীর্ষক বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছিল।

[৩] কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহের কারণে চলমান কোভিড-১৯ মহামারী সত্ত্বেও প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অপ্রতিরোধ্য সাড়া পায়।

[৪] বৈশ্বিক এই ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুল সংখ্যক ভিডিও আপলোড করে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।

[৫] রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, এতে বাংলাদেশের কিশোর মনসিফ হেলালী যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কারস্বরূপ এক হাজার মার্কিন ডলার জিতে নেন তিনি।

[৬] ঢাকায় ভারতীয় হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও হাই কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে মনসিফ হেলালীর হাতে চেক তুলে দেন এবং তাকে অভিনন্দন জানান।

[৭] হেলালী ১১ বছর ধরে যোগাভ্যাস অনুশীলন করছেন।

  • সর্বশেষ