শিরোনাম
◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সীমান্ত থেকে চীনা নাগরিককে আটক করেছে ভারত

মাছুম বিল্লাহ: [২] ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক খবরে বলা হয়েছে, সন্দেহজনক কার্যকলাপের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা এলাকা থেকে ওই চীনা নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার কাছ থেকে একটি ল্যাপটপ ও পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

[৩] বিএসএফের এক বিবৃতিকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, আটক চীনা নাগরিকের নাম এবং অন্যান্য কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। কারণ, ঘটনার সংবেদনশীলতার দিকে নজর রেখে এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বিএসএফ-এর কর্মকর্তারা।

[৪] বিএসএফের একটি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, চীনা নাগরিককে আটকের পর পরই বিষযটি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। এর পরই ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে পৌঁছায় সংশ্লিষ্ট বাহিনী ও ইন্টেলিজেন্স ব্যুরোর একটি নিবেদিত দল।

  • সর্বশেষ