শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি দেওয়ার নামে ২৩ লাখ টাকা আত্মসাৎ, টিটিসিতে ভুয়া ট্রেনিং, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

মঈন উদ্দীন: [২] সারকারি হাসপাতালে ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডে (নেসকো) চাকরি দেওয়ার নামে ১১ জন প্রার্থীর থেকে বিভিন্ন সময় নগদ টাকা, চেক ও স্ট্যাম্পে টাকাগুলো নিয়েছেন।

[৩] সোমবার ২৪ মে সন্ধ্যায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ডরমেটরি কক্ষ থেকে সুরাইয়া সুলতানা ও তার ভাই কো-অডিনেটর জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। তারা কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার আশরাফুল আলমের মেয়ে। সেই রাতেই তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে বলে পুলিশ জানান। এর আগে গত ১৯ মে প্রশিক্ষণার্থীদের থাকার জন্য টিটিসির ডরমেটরির কয়েকটি রুমে ভাড়া নেন তারা। সেখানে কুষ্টিয়ার তিনজন প্রশিক্ষণার্থী ছাড়াও রাজশাহীর কয়েকজন ছিলেন।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- এই চক্রটি প্রার্থীদের রামেক হাসপাতাল, নেসকোসহ বিভিন্ন বড় বড় কোম্পানীতে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। ১১ জন প্রার্থীর থেকে তিন থেকে পাঁচ লাখ করে টাকাও নিয়েছে। টাকা দেওয়ার বিষয়টি কারও সাথে মৌখিক, চেক, ব্যাংক অ্যাকাউন্ডে ও স্ট্যাম্পে লিখিত রয়েছে। তবে স্ট্যাম্পে লেখা রয়েছে ঋণ হিসেবে।

[৫] চক্রটি নিয়োগ পত্র দিলেও চার থেকে পাঁচ মাস পরে কর্মস্থলে যোগদান দিতে পারেন নি। এতে প্রার্থীরা ক্ষিপ্ত হলে রামেকের পরিবর্তে নেসকোতে চাকরির কথা বলে। তবে বিষয়টি নিয়ে নেকসোকে জানান- ‘তারা কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আর নিয়োগপত্র তাদের নয়। এটি প্রতারণা করা হয়েছে।’

[৬] বিষয়টি নিয়ে টিটিসির ইন্সট্রাক্টর আয়ুব উল্লাহকে কারণ দর্শানের নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন- টিটিসি অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হক।

[৭] বিষয়টি নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান- প্রতারণার মামলা হয়েছে দুই জনের নামে। এছাড়া অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ