শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি ◈ এলপিজির বাজারদরে অস্থিরতা থামছেই না! ◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার শীর্ষ প্রতারক বাদশা মিয়ার দু’ দিনের রিমাণ্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি : [২] প্রতারণা ও জালিয়াতির মামলায় সাতক্ষীরার বহুল আলোচিত শীর্ষ প্রতারক বাদশা মিয়াকে দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসাথে তার দু’ সহযোগী এসএম জাহানুর হোসাইন সাগর ও মাসুদ পারভেজকে কারা ফটকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

[৩] রোববার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর ভার্চুয়াল পদ্ধতিতে তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্মক বাবুল আক্তার ১০ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে বিচারক এ আদেশ দেন। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় বাদশা মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৪] জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী জানান, গত ৩০ এপ্রিল বৃহষ্পতিবার কামাননগরের শহীদুলের দোকান থেকে বাদশার ডেরা থেকে দু’টি নকল সীল, প্রধানমন্ত্রীর একান্ত সচিব লেখা একটি নকল নোট প্যাড, খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এর নকল ডিও লেটার/প্যাডে ওসি দেলোয়ার হুসেনের নামে লিখিত মিথ্যা অভিযোগসহ বিভিন্ন প্রকার নিয়োগপত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজ-পত্র, ওসি দেলোয়ার হুসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের লিখিত কপি উদ্ধার করা হয়।

[৫] এ ঘটনায় পহেলা মে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা আলম বাদি হয়ে বাদশা মিয়াসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা (জিআর-৩০০/২১ সদর) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বাবুল আক্তার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রোববার শুনানী শেষে বাদশা মিয়াকে দু’ দিনের রিমান্ড ও তার দু’ সহযোগী জাহানুর হোসাইন সাগর ও মাসুদ পারভেজকে একদিন করে কারাফটকে জিজ্ঞাসাবদের জন্য দির্শেশ দিয়েছেন।

[৬] তিনি আরো জানান, এ ছাড়া পরিচয় গোপন রেখে অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে প্রতারণাসহ মানহানিকর তথ্য ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রচারের অভিযোগে ২ মে বাদশা মিয়ার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান ফারাজি বাদি হয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (জিআর-৩০৬/২১ সদর) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ওইদিন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

[৭] একই সাথে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। রোববার বিচারক মোঃ হুমায়ুন কবীর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

[৮] প্রসঙ্গত, গত পহেলা মে শনিবার ভোরে বহুল আলোচিত ও শীর্ষ প্রতারক কথিত ডাক্তার শহরের পলাশপোলের বাদশা মিয়াকে বাইপাস সড়ক সংলগ্ন শফিকুল ইসলামের ফাস্ট ফুডের দোকানের পাশ থেকে একটি পিস্তল ও দু’ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ