শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমতিয়াজের কথায় রাজু মন্ডলের ‘প্রশ্ন’

বিনোদন প্রতিবেদক: সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজু মন্ডল এবার হাজির হলেন ব্যতিক্রমী কথামালার একটি গান নিয়ে। ‘প্রশ্ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইমতিয়াজ মেহেদী হাসান।

‘মন দিলা বিধি তুমি/মনের মানুষ দিলা না/গান দিলা অন্তরে তুমি/গানের মানুষ দিলা না’-এমন কথায় গানটির সুরারোপ করেছেন এসএম সোহেল এবং সঙ্গীতায়োজন করেছেন এসডি সাগর।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী রাজু মন্ডল বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর কথার গান ‘প্রশ্ন’। গীতিকবি সুনিপুণভাবে মানুষের যাপিত জীবনের নানা জিজ্ঞাসা এই গানে তুলে ধরেছেন। নিজের জায়গা থেকে আমি গায়কীতে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সুর-সঙ্গীতও চমৎকার হয়েছে। এখন গানটি আপনাদের ভালো লাগলেই আমাদের প্রয়াস সার্থক হবে।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, জীবনের খেরোখাতায় কত কিছুই না লেখা হয়। কিন্তু পাতায় পাতায় লেখা কিছু গল্প, কিছু প্রশ্ন, বরাবরই রয়ে যায় অন্তরালে। থাকে অপ্রকাশিত। আলোর মুখ না দেখা, সাহস করে বলে উঠতে না পারা তেমনই কিছু অনুভূতি নিয়ে লেখা গান ‘প্রশ্ন’। জীবন নামের বহতা নদীতে নাও বাইতে বাইতে গানটি শুনতে পারেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে, মনের খোরাক যোগাবে।

সুরকার এস এম সোহেল বলেন, গানের প্রধান শক্তি কথা। ‘প্রশ্ন’ শিরোনামের গানটিতে ইমতিয়াজ দক্ষতার সঙ্গে মানুষের জিজ্ঞাসাকে ফুটিয়ে তুলেছেন, মনের কথা বলেছেন। সুর করার সময় আমিও চেষ্টা করেছি ভিন্নতা আনার, ভালো কিছু উপহার দেওয়ার।

সঙ্গীত পরিচালক এস ডি সাগর বলেন, করোনার এই খারাপ সময়ে যখন চারপাশ থেকে ভেসে আসছে একের পর এক দুঃসংবাদ, ঠিক তখনই হাতে পাই ‘প্রশ্ন’ গানটি। চমৎকার বিষয়বস্তুর উপর উপস্থাপন করা গানটি নিয়ে আমি যারপর নাই আশাবাদী। কারণ, কথা-সুর-সঙ্গীত ও গায়কী মিলে দারুণ কিছুই হয়েছে। কোন ক্ষেত্রেই বিন্দুমাত্র ছাড় দেয়া হয়নি। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন বাকিটা নির্ভর করছে দর্শক-শ্রোতাদের উপর। তাদের ভালো লাগলেই আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে। লেখার পাশাপাশি ‘প্রশ্ন’ গানের গানচিত্র নির্মাণ করেছেন গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই। গান প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ