শিরোনাম
◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের জন্মদিনে উর্বশীর উপহার স্বর্ণের তিন তলা কেক

বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা বিলাসবহুল জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে স্যোশাল মিডিয়ায় ফের শোরগোল ফেললেন এ অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয় আয়োজন সম্পন্ন হয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মায়ের সামনে রাখা তিনতলা সোনালি রঙের একটি কেক। সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের ওপরে একটি মুকুট, সেটিও নাকি তার মায়ের জন্যই। 

কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে উর্বশী রাউতেলা লিখেছেন—মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুটসমেত কেক।

এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকলেন উর্বশী রাউতেলা। 

ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি। 

এক নেটিজেন লিখেছেন— ‘মীরা রাউতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’ আরেক নেটিজেন লিখেছেন—‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গেছে।’ 

এর আগে এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তিনি নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, ‘সব কিছু সোনার— এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না?’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়