শিরোনাম
◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফলোয়ার কমে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম

মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়ার সিদ্ধান্তের প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নজর দিলেই তা স্পষ্ট, মুহূর্তে মুহূর্তে কমছে ফলোয়ার সংখ্যা। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর তাকে ঘিরে করা সব পোস্টও মুছে ফেলায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশি সমর্থকরা।

আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কলকাতা। একসময় এই দলে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান, জিতেছেন দুটি শিরোপাও। লিটনও খেলেছেন। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর ঘিরে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ আরও বেড়েছিল।

কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট সব পোস্ট মুছে ফেলায় সেই ভালোবাসা মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। ফলশ্রুতিতে দলে দলে বাংলাদেশিরা কেকেআর, আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেল ‘আনফলো’ করছেন।

সবশেষ গত ২৪ ঘণ্টা আগে কলকাতার ফলোয়ার ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। তবে ক্রমেই কমছে এর অনুসারীর সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ লাখেরও বেশি ফলোয়ার কমছে কেকেআরের। এদিকে বিশ্বকাপের আসন্ন আসর শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট। মুস্তাফিজকে ঘিরে তৈরি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন বৈশ্বিক টুর্নামেন্টেও প্রভাব ফেলছে। 

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে। তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবির চাওয়া তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ায়। এ লক্ষ্যে আইসিসির কাছে চিঠিও দেওয়া হয়েছে।

বাংলাদেশের এই আবেদনে আইসিসিও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি একেবারেই নাকচ করছে না আইসিসি। যদিও এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে এক–দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তার শঙ্কায় ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। রবিবার ঢাকায় জরুরি বৈঠকের পর বিবৃতি দেয় বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়